বাংলাদেশের খবর

আপডেট : ১৬ August ২০২১

কক্সবাজারে ছুরিকাঘাতে কাউন্সিলরের ছেলে নিহত


কক্সবাজার শহরের বৈদ্যঘোনায় কথাকাটির জের ধরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক সেজান নামের এক যুবক নিহত হয়েছে। সে বৈদ্যঘোনা এলাকার বুলবুল আক্তার ও কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলার নুর মোহাম্মদ মাঝুর ছেলে বলে জানা গেছে।

সোমবার বেলা ১১টায় বৈদ্যঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,বেলা ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে কিছু মানুষ ধরাধরি করে নিয়ে যাচ্ছে। দেখে খবর নিয়ে জানা গেছে, উভয় পক্ষ বন্ধু ছিল। তাদের মধ্যে কথাকাটি হওয়াতে আবু তাহের নামের এক শীর্ষ সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে। এ সময় আরো ৩/৪ জন ছিল। পরে আহত সেজানকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৈদ্যঘোনা এলাকার সুলতান আহামদের মেয়ে বুলবুলের সাথে বিয়ে হয় বাহারছড়ার বাসিন্দা বর্তমান ১১ নং ওয়ার্ড কাউন্সিলার নুর মোহাম্মদ মাঝুর সাথে। পরে অবশ্য তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। বুলবুল এবং তার ছেলে এখানেই থাকতো। অবশ্য পিতার সাথে ছেলের ভাল সম্পর্ক ছিল।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ শেখ মুনিরুল গিয়াস বলেন, ঘটনা শোনা মাত্র পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে যাদের নাম উঠে আসছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১