বাংলাদেশের খবর

আপডেট : ১৭ August ২০২১

আফগানিস্তান থেকে সব কর্মীকে ফিরিয়ে আনবে ব্র্যাক


আফগানিস্তানে তালেবানদের দখলের পর সেখানে কর্মরত ব্র্যাকের সবকর্মীকে ২২ আগস্টের মধ্যে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।

ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ বছরের বেশি সময় ধরে দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।

আফগানিস্তানে সংস্থাটির ৩ হাজার কর্মীর মধ্যে ১৪ জন বিদেশি নাগরিক রয়েছে। যার মধ্যে ১২ জন বাংলাদেশি। ব্র্যাকের সবকর্মী নিরাপদে আছেন এবং প্রবাসী এই ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানায় সংস্থাটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১