আপডেট : ১৭ August ২০২১
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৯৮ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৪৭ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয় ১৭৪ জনের। নতুন করে শনাক্ত হয় ৬ হাজার ৯৫৯ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৫টি। নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। এদিকে, বিশ্বে করোনায় মৃত্যু এবং সংক্রমণ দুই-ই কমেছে। গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৬২৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৫৭ হাজার ৭৪৫ জন। এই সময়ে সুস্থ হয়েছেন চার লাখ ২৮ হাজার ৯৬৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে আট হাজার ৭৯২ জনের মৃত্যু হয়। আক্রান্ত হন পাঁচ লাখ ৬৪ হাজার ৭৪৫ জন। সোমবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৪১৪। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৭৪ হাজার ৬৮৯ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ৮১৩ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১