আপডেট : ১৭ August ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সামনে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া মাহফিল শেষে সাত শতাধিক এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম (পিপি), সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুদেব সাহা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, জেলা পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইনামুল হক সাকিব প্রমুখ। দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১