আপডেট : ১৭ August ২০২১
দেশে গত এক দিনে ৩২৯ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই বছরে একদিনে এত বেশি আক্রান্ত আর হয়নি। নতুন রোগীদের চলতি অগাস্ট মাসে ৩ হাজার ৯৯২ জন রোগী হাসপাতালে এসেছে ডেঙ্গু নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩০৬ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ২৩ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়। এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আগের দিন সোমবার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। গত জুলাইয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২৮৬, যা এ মৌসুমে এক মাসে সর্বাধিক। ২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল। পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। করোনাভাইরাসের মহামারির মধ্যে চলতি বছরের জুলাই থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ১ হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী, যাদের ১ হাজার ৪৮ জনই ঢাকা মহানগরীর। আর অন্যান্য বিভাগে ৬৬ জন। দেশে এ বছর চিকিৎসা নেওয়া ৬ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৫১০ জন। এছাড়াও এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১