বাংলাদেশের খবর

আপডেট : ১৮ August ২০২১

আশুলিয়ায় ৫২ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ সোহরাব আলী (৬৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সোহরাব আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ  জেলায়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। এই তথ্য অনুযায়ী,  মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে  প্রায় ৫২ লাখ টাকা মূল্যমানের ৫২০ গ্রাম হেরোইন, ১ টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ১,৮৬০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১