বাংলাদেশের খবর

আপডেট : ১৯ August ২০২১

ভোলায় নসিমন চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মালবাহী নসিমন চাপায় মো. সোহেল (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে ও এসএসসি পরীক্ষার্থী। 

স্থানীয়রা জানান,  সকালে জেলার লালমোহন উপজেলার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে সোহেল বাড়ি থেকে রওনা হয়। পথে বোরহানউদ্দিনের দালাল বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি মালবাহী নসিমন তাকে চাঁপা দেয়। এতে সোহেল গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে নেয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১