বাংলাদেশের খবর

আপডেট : ১৯ August ২০২১

কালিয়াকৈরে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


গাজীপুরের কালিয়াকৈরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। আজ বুধবার রাতে উপজেলার মৌচাক এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার সালদাইর গ্রামের আব্দুল আজিজের ছেলে আতিকুর রহমান (২২), জামালপুর সদর উপজেলার হাজিপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২৮)।

পুলিশ জানিয়েছে, উপজেলা মৌচাক এলাকায় বুধবার রাতে ফুলবাড়িয়া টু মৌচাক আঞ্চলিক সড়কের পাশে মাদক বিক্রি হচ্ছে ।এমন গোপন সংবাদের ভিত্তিতে দুইজনের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।  

কালিয়াকৈর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আজিম হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১