বাংলাদেশের খবর

আপডেট : ২১ August ২০২১

২১ আগস্টের ১৭তম বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী

‘সরকারের সহযোগিতা ছাড়া এমন ঘটনা সম্ভব ছিল না’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৎকালীন সরকারের সহযোগিতা ছাড়া এমন একটা ঘটনা ঘটানো সম্ভব ছিল না।

আজ শনিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, একুশে আগস্টের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার পর ওই দিনই ৪ জনকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। খালেদা জিয়া ও তারেকের তত্ত্বাবধায়নে তাদের পাঠিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় তখনকার পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সকলেই জড়িত ছিলো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১