বাংলাদেশের খবর

আপডেট : ২১ August ২০২১

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ


২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসমাবেশে বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ।

আজ শনিবার (২১ আগস্ট) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম (পিপি), সহ-সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি তপু, মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, আ ফ ম সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

এ সময় বক্তারা ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপর নৃশংস গ্রেনেড হামলা ও আইভি রহমানসহ নিহত সকলের হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

উল্লেখ্য, ১৭ বছর আগে এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতক্ষ্য মদদে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ওই হামলায়। আজ সেই ২১ আগস্ট, নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল বিভীষিকাময় দিন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১