আপডেট : ২১ August ২০২১
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এর দিকনির্দেশনায় এস আই অনিল চন্দ্র সঙ্গীয় অফিসার ও ফোর্স শুক্রবার ২০ আগষ্ট দিবাগত রাত ২টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদি টিটন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি পলাশ দেওয়ান (৩০) কে গ্রেপ্তার করেন। এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, এক বছরের সাজাপ্রাপ্ত আসামি পলাশ দেওয়ান কে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করি। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১