আপডেট : ২১ August ২০২১
জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকায় এসে পৌঁছেছে। আজ শনিবার (২১ আগস্ট) বিকাল ৩টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিকাবাহী ফ্লাইটটি। বিমানবন্দর সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালানটি ঢাকায় এসেছে। স্বাস্থ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৭ কর্মকর্তা বিকাল ৩টার দিকে টিকার চালান গ্রহণ করতে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন। এর আগে, গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে। জাপান বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১