আপডেট : ২৩ August ২০২১
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দুই আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর বিচার চেয়ে মানববন্ধন করেছেন নির্যাতিতরা। আজ সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে আদালত চত্বরে ‘অসহায় নির্যাতিত সমাজ ও লাভ’ বাংলাদেশের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি নাজনীন সরওয়ার কাবেরী ও আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক মহসীন শেখসহ নির্যাতিত অর্ধ-শতাধিক পরিবারের প্রায় দুই শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। এ সময় ওসি প্রদীপ-লিয়াকত বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১