বাংলাদেশের খবর

আপডেট : ২৩ August ২০২১

দিনাজপুরে বজ্রপাতে প্রাণ গেল ৪ কিশোরের


দিনাজপুর শহরে বজ্রপাতে ৪ কিশোরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আহত হয়েছে ৩ জন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, আজ সোমবার বিকেল সাড়ে ৩ টায় উপশহর ৮নং ব্লকের ১৬ নং রেলঘুন্টির পাশে একটি পুকুরে পাড়ে কয়েকজন কিশোর খেলাধুলা করার সময় হঠাৎ বজ্রপাত  হয়। বজ্রপাতে ওই চার কিশোর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু ঘটে। ওই ৪ কিশোরের শরীর বজ্রপাতের আলোকরশ্মিতে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপর ৪ কিশোর গুরুত্বর আহত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনসাধারন ঘটনাস্থল থেকে মৃত্ ৪ কিশোর ও আহত ৩ কিশোরকে উদ্ধার করে আজ সোমবার বিকেল ৪টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কর্তব্যরত হাসপাতালের চিকিৎসক ৪ কিশোর দিনাজপুর উপশহর ৮নং রেলঘুম্টি এলাকার মোকসেদ আলীর পুত্র আপন হোসেন (১৩), আমিনুল ইসলামের পুত্র সাজ্জাদ হোসেন (১৪), সাজু মিয়ার পুত্র রায়হান হোসেন মিম (১৩) ও আনন্দ সাগর লম্বাপাড়া এলাকার সিদ্দিক হোসেনের পুত্র হাসান আলী (১২) কে মৃত্য বলে ঘোষনা করেন। এদের মধ্যে ২ জন ৭ম শ্রেণি ও ২ জন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে স্থানীয় জনসাধারনের সূত্রে জানা যায়।

এদিকে বজ্রপাতে আহত ৩ জনের মধ্যে আতিকুল ইসলাম আতিক (১২) কে গুরুত্বর অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর ২ জন আহত মমিনুল ইসলাম (১৩) ও সাজু (১২) কে সার্জারী বিভাগের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শামীম হোসেন জানান, আহত আতিকের অবস্থা অশঙ্কাজনক তার শরীরে অনেকাংশই বজ্রপাতের আলোকরশ্মিতে পুড়ে ঝলসে গেছে। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১