বাংলাদেশের খবর

আপডেট : ২৫ August ২০২১

পরীমনি-সাকলায়েনের ভিডিও সরানোর নির্দেশনা চেয়ে রিট


সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। 

বুধবার  সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নুহাইয়া আহমেদ এ রিট দায়ের করেন। রিটে তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসিসহ সশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

একইসঙ্গে ওই ঘটনা নিয়ে করা সব প্রতিবেদনও সরানোর নির্দেশনা চাওয়া হয়।

রিটের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী তাসমিয়া গণমাধ্যমকে জানান, ‘সব মাধ্যম থেকে চরিত্রহানিকর রিপোর্ট/ব্যক্তিগত ছবি/ভিডিও সরিয়ে ফেলার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১