আপডেট : ২৫ August ২০২১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যেই কাবুল থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ করতে যুক্তরাষ্ট্র দ্রুত গতিতে কাজ করছে। স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন এক বিবৃতিতে বলেন, যত দ্রুত কাবুল থেকে আমাদের সেনাদের সরিয়ে নেওয়া যায়, আমাদের জন্য ততই ভালো। বাইডেন আরও বলেন, কাবুল ছাড়তে তালেবানরা আমাদের সাহায্য করছে। তালেবানদের কর্মকাণ্ড দেখে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সম্পর্কে মূল্যায়ন করবে। তিনি আরো বলেন, আমার কেউ তালেবানদের কথা মেনে নেব না। তবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া দীর্ঘায়িত করার পক্ষে। গত ৯ দিনে কাবুল থেকে কমপক্ষে ৭০ হাজার ৭০০ জনকে বিমানে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১