বাংলাদেশের খবর

আপডেট : ২৬ August ২০২১

গোয়ালন্দে গাঁজাসহ ইউপি সদস্য গ্রেপ্তার


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের আফজাল শেখ ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবলু শেখকে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই (নিরস্ত্র) মিলন চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গোয়ালন্দ ঘাট থানা দিন রস্তুম মাতুব্বর পাড়ায়  ৭০০ গ্রাম গাঁজাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১