আপডেট : ২৬ August ২০২১
টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে আশিক (২০)। পরিবার সুত্র জানায়, বুধবার ৯টার দিকে রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমাতে যায় আশিক। রাত আনুমানিক ১১টার দিকে বিছানা থেকে তাকে সাপে কামড় দেয়। পরে তার আর্তচিৎকারে পরিবারের লোকজন তার রুমে গিয়ে দেখতে পায় তাকে সাপে কামড় দিয়েছে পরে সেখান থেকে রাত ১২টায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মির্জাপুর থানার ডিউটি অফিসার (এস.আই) মো. কামাল হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে আশিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১