বাংলাদেশের খবর

আপডেট : ২৬ August ২০২১

মা হলেন নুসরাত


ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। নবজাতকের ওজন ২ দশমিক ৯ কেজি। হাসপাতালে মায়ের কোলেই আছে পুত্র। দুজনেই সুস্থ আছেন। পাশে আছেন নুসরাতের আলোচিত কাছের মানুষ নায়ক যশ দাশগুপ্তও! খবর আনন্দবাজার পত্রিকার।

আগেই নুসরাত হাসপাতাল কর্তৃপক্ষকে আবদার করেছিলেন, সন্তান জন্ম দেওয়ার সময় যেন যশকে তার সঙ্গী হিসেবে রাখা হয়। যদিও তাদের সম্পর্ক নিয়ে আজও মুখ খোলেননি কেউ!

তবে তার প্রাক্তন সঙ্গী নিখিল জৈনের নাম মুখে না তুলে আগেই বলেছিলেন, ‘দাম্পত্য জীবন বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত।’

ধারণা করা হচ্ছে, নিখিল থেকে বেরিয়ে নুসরাত মন বিনিময় করেছেন যশ দাশগুপ্তর সঙ্গে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১