বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০২১

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে শিশুসহ নিহত ৬০


কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ দুটি বিস্ফোরণ ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে বিদেশি নাগরিক ও শিশু বেশি। এর মধ্যে চার মার্কিন সেনাও রয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পেন্টাগন বৃহস্পতিবার এ হামলার খবর নিশ্চিত করেছে। 

আল-জাজিরার প্রতিনিধি আলী লতিফ তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে জানান, বিস্ফোরণে এখন পর্যন্ত ৫২ জন আহত হয়েছেন। কাবুলের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র ইমারজেন্সি হাসপাতাল জানিয়েছে, ৯০ মিনিটের মধ্যে তারা আহত অবস্থায় ৬০ জনকে পেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক টুইটে জানায়, আহত ৬০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আত্মঘাতী এই হামলায় অর্ধশত আহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। এক মার্কিন কর্মকর্তা বলেন, তাদের চার সেনাও নিহত হয়েছেন। আহতদের মধ্যে তালেবান সদস্যরাও রয়েছেন।

আফগানিস্তানের বিষয়ে কংগ্রেশনাল ব্রিফিংয়ের বিষয়ে ওয়াকিবহাল একটি সূত্রের বরাত দিয়ে আল–জাজিরার খবরে বলা হয়, মার্কিন কর্মকর্তারা এ ঘটনার জন্য আইএসআইএস-খোরাসান গ্রুপ দায়ী বলে মনে করছেন।

মার্কিন সরকারের গোয়েন্দা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আরেক সরকারি সূত্র আল–জাজিরাকে জানায়, যুক্তরাষ্ট্র সরকার ঘটনা তদন্ত করে দেখছে। এই হামলার ধরন দেখে এটি আইএসআইএসকের বলে মনে হচ্ছে।

এর আগে, দেশটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কর্মযজ্ঞের মধ্যেই সম্ভাব্য হামলার সতর্কতা জারি করেছিল পশ্চিমা দেশগুলো। বিমানবন্দর এড়িয়ে চলতে নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে বেশ কয়েকটি দেশ। এক কর্মকর্তা বলেন, সেখানে আত্মঘাতী হামলার ঝুঁকি রয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১