বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০২১

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত


লালমনিরহাটে বুড়িমারী স্থলবন্দর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ রোববার (২৯ আগস্ট) ভোরে বুড়িমারী জিরো পয়েন্টের বাঁধের মাথা ও ভারতের চ্যাংড়াবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িমারী ইউনিয়নের ইউনুস (৩৫) ও পাটগ্রামের সাগর (৩৪)।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, ওই দুই বাংলাদেশি যুবকের মরদেহ ভারতীয় অংশে পড়ে আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১