বাংলাদেশের খবর

আপডেট : ৩০ August ২০২১

শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপরে


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শরীয়তপুরের পদ্মা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি ঢুকতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চলে। বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) শিল্পী মোবাইল ফোনে জানান, সোমবার দুপুর ১২টায় পদ্মার পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, পদ্মায় পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী জাজিরা উপজেলার পূর্বনাওডোবা, পালেরচর, বিলাশপুর, কুন্ডেরচর ও জাজিরা ইউনিয়ন । নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। তবে আগামী এক সপ্তাহের ভেতরে পানি কমার সম্ভাবনা আছে ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১