বাংলাদেশের খবর

আপডেট : ৩০ August ২০২১

পেরুতে দুই নৌযানের সংঘর্ষ, নিহত ১১


পেরুর উত্তরপূর্বাঞ্চলের ইউরিমাগুয়াস প্রদেশের হুয়াল্লাগা নদীতে দুটি নৌযানের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে সোমবার এ তথ্য জানায় তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু।

ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্সের বিবৃতির বরাতে স্থানীয় গণমাধ্যম বলছে, রোববারের এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়, দেশটির নৌবাহিনী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়র সমন্বয়ে গঠিত উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১