বাংলাদেশের খবর

আপডেট : ০১ September ২০২১

ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা পরীমনির


মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে বহনকারী সাদা রংয়ের গাড়িটি কারাফটক থেকে বের হয়।

সাদা পোশাক পরিহিত পরীমনির মাথায় ছিল একটি সাদা পাগড়িও। তখন তার মুখে ছিল হাসি। এ সময় তিনি সেলফি তুলেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান।

প্রায় ২৭ দিন পরীমনি কারাগারে বন্দি পরীমণির জামিনের খবরের পর থেকে কারা ফটকে মানুষজন ভিড় করতে থাকে। ঢাকাই ছবির এ অভিনেত্রীও তারজন্য অপেক্ষমাণ ভক্তদের নিরাস করেননি। কারামুক্ত হয়েই গাড়ি থেকেই ভক্তদের সঙ্গে সেলফি তুলেন পরীমণি। এসময় সাদা পোশাক পরীমণিকে সবার উদ্দেশে হাত নেড়ে হাসিমুখে শুভেচ্ছা জানাতে দেখা গেছে। তার হাতের তালুতে 'Dont love (প্রতীকী চিহ্ন) me Bitch' লেখা ছিল।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ জানান, আদালত থেকে পরীমনির জামিনের কাগজপত্র মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে আদালতের কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরীমনিকে বুধবার সকাল সাড়ে ৯টায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় পরীমনির স্বজনরা কারা ফটকে উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১