বাংলাদেশের খবর

আপডেট : ০৩ September ২০২১

হেফাজত নেতা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর


হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, সোনাডাঙ্গা থানার ২৩ (২) ২০১৩ নং মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সকালে পুলিশ হেফাজতে তাকে খুলনা জেলা কারাগারে নেওয়া হয়। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মামুনুল হকের হাজতি নং- ৭৬৬/২১।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১