বাংলাদেশের খবর

আপডেট : ০৩ September ২০২১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়। এবার ব্যবধান দ্বিগুণ করতে মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি টাইগাররা।

আজ শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে তারা। ধরে রেখেছে উইনিং কম্বিনেশন।

এ ম্যাচটি বিশেষ ক্যান্সার যোদ্ধাদের উৎসর্গ করার কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের (ব্যানক্যাট) প্রতি সমর্থন জানিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে তারা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল-

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১