বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০২১

র‍্যাবের সঙ্গে ‘গোলাগুলি’ : ৪ জঙ্গি আটক


ময়মনসিংহ সদর উপজেলায় অভিযান পরিচালনার সময় গোলাগুলির পর চার জঙ্গিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। ওই চারজন জেএমবির সদস্য বলে দাবি র‍্যাবের।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাত ৫টার দিকে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‍্যাব বলছে, অভিযানের পর একটি বিদেশি রিভলবার, গুলি, ম্যাগজিন, আটটি ককটেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

র‍্যাব-১৪’র অধিনায়ক মো. রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪’র একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুঁড়ে, র‍্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়ে। পরে অস্ত্রসহ জঙ্গি সংগঠনের চার সদস্যকে আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটক চার জনের পরিচয় জানা যায়নি। বিস্তারিত পরে সাংবাদিকদের জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১