আপডেট : ০৬ September ২০২১
নোয়াখালীর মাইজদী উপজেলায় ১৪৪ ধারা ভেঙে সাংসদ একরামের সমর্থকদের মিছিল। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য পুলিশ লাঠিচার্জ করেন। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে এই ধারা ভেঙে মিছিল বের করা হয়। এর আগে নোয়াখালীর মাইজদী উপজেলায় আওয়ামী লীগের ৩ পক্ষের সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শহরের সুধারাম মডেল থানাধীন মাইজদী, দত্তেরহাট ও সোনাপুর এলাকায় এ আদেশ জারি থাকবে। জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, একই দিন ৩ পক্ষের কর্মসূচি ঘোষণা করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইজদী, দত্তেরহাট ও সোনাপুর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১