আপডেট : ০৭ September ২০২১
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য দিয়ে জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন, উপসর্গ নিয়ে চারজন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, এবং নওগাঁর একজন। রামেকের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২২ জন। বর্তমানে হাসপাতালের ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ১৪০ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১