বাংলাদেশের খবর

আপডেট : ০৭ September ২০২১

‌কলমাকান্দায় করোনা সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠিত


নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাগনী চারিকুম পাড়ায় করোনা সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের নাগনী চারিকুমপাড়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় জেলা পরিষদের আয়োজনে এ সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিতরণের পূর্বে ওই এতিমখানা মাদ্রাসায় রুমে করোনা স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক সংক্ষিপ্ত আলোচনায় হাজী মো. আ: মালেকের সভাপতিত্বে ও শিক্ষক মো আনোয়ার শাহ এর পরিচলায় প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা জেলা পরিষদের সদস্য ইদ্রীস আলী তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী পীরজাদা  আলহাজ্ব হাফেজ মাওলানা আবু বকর মো. নুরুল্লাহ আল - কাদেরী এবং  স্থানীয় ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক হাফেজ মোঃ আমিনুল ইসলাম সহশিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে করোনার থেকে মুক্তি পাওয়ার জন্য দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী পীরজাদা আলহাজ্ব হাফেজ মাওলানা আবু বকর মো. নুরুল্লাহ আল - কাদেরী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১