বাংলাদেশের খবর

আপডেট : ০৭ September ২০২১

কারাভোগ শেষে নিজ দেশে ফিরলেন তারা


অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরলেন ভারতীয় ৩ নাগরিক।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায়  ভারত হিলি ইমিগ্রেশন ওসি শিপ্ররা রায়ের নিকট বাংলা হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি সেকেন্দর আলী তাদের হস্তান্তর করেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেরতকৃতরা হলেন- ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবারে  রামল গ্রামের  ললতা সিংয়ের ছেলে রাজপুত (৩৬), পশ্চিম বঙ্গের দমদমা গ্রামের শেখর রায়ের মেয়ে ঐশি রায় (২২), এবং দক্ষিণ দিনাজপুর জেলার দাইনুর গ্রামের মনসুর আলীর স্ত্রী গুলজান বিবি (৪৫)।

হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, তিন ভারতীয় নাগরিক বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি হাতে ১২ বছর,৩ বছর এবং ১১ মাস মেয়াদে সাজা ভোগ শেষে আজ তাদেরকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১