আপডেট : ০৭ September ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রলারে সংঘর্ষে ২৩ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আনোয়ার সাদাত আসামিদের জবানবন্দি গ্রহণ করেন। পাঁচ আসামি হলেন- জমির মিয়া (৩৩), মো. রাসেল (২২), খোকন মিয়া (২২), মো. সোলাইমান (৬০) ও মিস্টু মিয়া (৬৭)। জেলার বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, আসামিরা জবানবন্দিতে স্বীকার করেছেন, যাত্রীবাহী ট্রলারটি দ্রুতগতিতে যাচ্ছিল। ট্রলারটি বাম দিকে মোড় নেওয়ায় ধাক্কা লাগে। তাছাড়া বাল্কহেডের ফিটনেস ছিল না বলে আসামিরা স্বীকার করেছেন। গত ২৭ অগাস্ট বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে একটি যাত্রীবোঝাই ট্রলার বিপরীত দিক থেকে আসা দুই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এতে ট্রলারের ২৩ যাত্রী মারা যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১