বাংলাদেশের খবর

আপডেট : ০৮ September ২০২১

ইন্দোনেশিয়ার কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৪০


ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বুধবার গভীর রাতে দেশটির বানতেন প্রদেশের একটি কারাগারে এই ঘটনা ঘটে। ইন্দোনেশীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কারাগারটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি সংখ্যক বন্দি অবস্থান করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।৬শ’ জন ধারণ ক্ষমতা সম্পন্ন কারাগারটিতে দুই হাজারের বেশি বন্দী অবস্থান করছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১