বাংলাদেশের খবর

আপডেট : ০৯ September ২০২১

বন্যার পানির স্রোত কেড়ে নিল শিশুর প্রাণ 


গাজীপুরের কালিয়াকৈরে বন্যার পানির প্রবল স্রোতে ডুবে ইসান হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত ইসান উপজেলার নাওলা এলাকার শুকুর হোসেনের ছেলে।  শিশু ইসান হোসেন মাদরাসায় লেখাপড়া করতো।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই দিন বিকালে শিশুটি উপজেলার বরিয়াবহ এলাকা থেকে বাড়ি যাবার পথে বন্যার পানিতে ডুবে যাওয়া একটি আঞ্চলিক সড়কের বন্যার প্রবল পানির স্রোতে  শিশুটি পা ফসকে পড়ে ডুবে যায়।  

উপস্থিত লোকজন ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধারে প্রাণান্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেযে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার বিকালে( ৮ সেপ্টেম্বর) ওই শিশুটির লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিদল অনেক চেষ্টার পর বুধবার বিকালে লাশটি উদ্ধার করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১