বাংলাদেশের খবর

আপডেট : ০৯ September ২০২১

৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ


৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এই বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে  ৪ হাজার জন চিকিৎসক সুপারিশ পেয়েছেন। আজ বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথমে ৪২ তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের বিশেষ ক্ষমতায় এখান থেকে আরও দুই হাজার অর্থাৎ মোট ৪ হাজার চিকিৎসক নিয়োগর সিদ্ধান্ত নেওয়া হয়। 

করোনার সময় দফায় দফায় পেছানো হয় ৪২ তম বিসিএসের ভাইভা। পরে স্বাস্থ্য বিধি মেনে ও করোনার সময় বিশেষ ভাবে চিকিৎসক নিয়োগ দিতে কাজ করে পিএসসি। এ সময় জরুরি অবস্থাতেও সরকারের কাছে বিশেষ অনুমতি নিয়ে কাজ করে পিএসসি।

৫ মে মৌখিক পরীক্ষা সূচি প্রকাশ করে পিএসসি বলেছিল, ৪২ তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৩ মে। ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হবে। পরে ১৮ মে বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বর্তমান করোনার পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধের কারণে ৪২ তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। অল্প সময়ের মধ্যে নতুন তারিখ জানানোর কথা জানিয়েছিল পিএসসি। পরে ৬ জুন শুরু থেকে আবার ভাইভা শুরু করে পিএসসি। এ পরীক্ষা আগামী ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। করোনার কারণে সেই ভাইভা স্থগিত করা হলো। এর পরেও কয়েক বার করোনায় পিছিয়ে যায় ভাইভা।

করোনার প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১