বাংলাদেশের খবর

আপডেট : ১১ September ২০২১

সেন্টমার্টিনের জেটি সংস্কার না হলে ক্ষতিগ্রস্ত হবে কক্সবাজারের পর্যটন শিল্প


প্রবালদ্বীপ সেন্টমার্টিনের একমাত্র জেটি বর্তমানে চরম বিধ্বস্ত হয়ে পড়েছে। তাই স্থানীয় বাসিন্দা সহ আইনশৃংখলা বাহিনী থেকে শুরু করে দ্বীপের মানুষের জীবন চরম দূর্বিসহ অবস্থায় পড়েছে। এছাড়া দ্রুত জেটিটি সংস্কার না হলে আগামী পর্যটন মৌসুমে যদি পর্যটন আসতে না পারে তাহলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাসহ স্থানীয়রা মারাত্মক ক্ষতি হবে বলে মনে করছে বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা নামের একটি সংগঠন। তাই দ্রুত সেন্টমার্টিন জেটি সংস্কারের দাবী জানিয়েছে সংগঠনটির নেতারা।

আজ শনিবার দুপুরে কক্সবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই দাবি করেন পদক্ষেপ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি তোফায়েল আহম্মেদ।

এ সময় তিনি দাবী করেন, সেন্টমার্টিন জেটি প্রতি বছর কোটি টাকার উপরে ইজারা দেয় কক্সবাজার জেলা পরিষদ। তবে দীর্ঘ বছরেও এই জেটি কোন সংস্কার হয়নি। ফলে প্রায় সময় প্রাকৃতিক দূর্যোগের সময় একটি ভাংতে থাকে সর্বশেষ ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সেন্টমার্টিন জেটি। এতে বর্তমানে জেটিটি সম্পূর্ন ব্যবহারের অনুযোগী হয়ে পড়েছে। এতে দ্বীপে থাকা মানুষজন চিকিৎসা করতেও টেকনাফ বা অন্যত্র যেতে পারছে না। তাই আগামী ১৫ অক্টোবরের মধ্যে এই জেটি সংস্কারের দাবী জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন পর্যটন ব্যবসায়ী ও পদক্ষেপ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম,পর্যটন উদ্যোক্তা এম এ হাসিব বাদল, তৌহিদুল ইসলাম তোহা, ইফতেখার, আল আমিন বিশ্বাস তুষার, এস এম কিবরিয়া খান, শাহাবুদ্দিন জনি প্রমুখ।

সংবাদ সম্মেলনে কক্সবাজারের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১