বাংলাদেশের খবর

আপডেট : ১১ September ২০২১

কোটালীপাড়ায় শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু


গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুপ্রিয়া বাড়ৈ (৭) নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার শিমুলবাড়ী গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী হাজরাবাড়ী গ্রামের টুকলাল বাড়ৈর মেয়ে ও শিমুলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী সুপ্রিয়া বাড়ৈ তার মায়ের সাথে মামাবাড়িতে থেকে পড়াশোনা করতো, আজ সকালে সুপ্রিয়া ঘুম থেকে দেরি ওঠায় তার মামা অমৃত বল্লভ (৩০) বকাবকি করে। এর কিছুসময় পরেই সুপ্রিয়া বাড়ৈকে ঘরের মধ্যে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখা যায়, মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর মা অমিও বাড়ৈ জানায়, প্বার্শবর্তী হাজরাবাড়ী গ্রামে আমার শ্বশুরবাড়ি কিন্তু ওই বাড়ির সাথে মনমালিন্যের কারনে আমি একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকি, এই বিষয়টি আমার দুই ভাই অমৃত বল্লভ (৩০) এবং দিপংকর বল্লভ (২৫) মানতে পারতো না। আজ শুধুমাত্র প্রতিহিংসার কারণে আমার দুই ভাই মিলে আমার মেয়েটাকে প্রথমে খুন করে তারপরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে আমি আমার ভাইয়ের শাস্তির দাবি করছি।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে, পরবর্তীতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১