আপডেট : ১৩ September ২০২১
করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক- শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিদ্যালয়ে প্রবেশের আগে যাবতীয় স্বাস্থ্য বিধি মেনে ভেতরে প্রবেশ করানো হয় শিক্ষার্থীদেরকে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দ্বিতীয় দিন সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের করোনার সংক্রমণ প্রতিরোধে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে । এর মধ্যে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১টি কলেজ রয়েছে। অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ওইসব ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে মাস্ক, স্যানিটাইজার, হেক্সিসল, ডেটল ও সাবানের প্যাকেট হস্তান্তর করেন। অগ্নিবীণার প্রতিষ্ঠাতা প্রবাসী মোস্তাক আহমেদ খাদেম টিটুর অর্থায়নে এসব সামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অগ্নিবীণা স্কাউটের সহ-সভাপতি সাংবাদিক হান্নান খাদেম, সাংবাদিক কাজী মফিকুল ইসলাম, আখাউড়া রেলওয়ে জেলা স্কাউটস্ এর সাবেক সম্পাদক আহসান কবির লিটন, অগিবীণার সদস্য স্কাউট মোঃ রাকিব, স্কাউট বাপ্পি আহমেদ, স্কাউট মোহাম্মদ জুয়েল ও স্কাউট মোঃ ইয়ামিন প্রমুখ। অগ্নিবীণা স্কাউট গ্রুপের এ উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন শিক্ষকরা। পৌর শহরের খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার বলেন, এটি সত্যিই প্রশংসনীয় কাজ। এতে শিক্ষক-শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। বিদ্যালয় খোলার পর এই প্রথম কেউ আমাদেরকে সুরক্ষা সামগ্রী দিয়েছে। অগ্নিবীণা স্কাউটের সহ-সভাপতি সাংবাদিক হান্নান খাদেম, শিক্ষার্থীদের মাঝে সচেতনাতা তৈরীতে মূলত এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দিতে এই সংগঠনের চেষ্টা রয়েছে।
বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধাকৃষ্ণ নুনীয়া বলেন, অগ্নিবীণা স্কাউট গ্রুপের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা সকলে মিলেমিশে করোনা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১