আপডেট : ১৪ September ২০২১
নওগাঁর মান্দায় শয়নঘরের খাটের নিচ থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পারনুল্লাবাদ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। হত্যাকান্ডের শিকার আকলিমা বেগম (৭০) পারনুল্লাবাদ গ্রামের মৃত নুর উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পূত্রবধূ লাইলী বেগমকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, সোমবার বেলা ১১টার দিকে বাড়ি ফিরে সদর দরজা তালাবদ্ধ দেখে আশপাশের বাড়িতে শাশুড়ির খোঁজ করেন। না পেয়ে সন্ধ্যার দিকে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শাশুড়িকে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় দেখেন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার পুত্রবধূ লাইলী বেগমকে আটক করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিহতের পুত্রবধূ লাইলী বেগম জানান, আমার স্বামী আজিজুল ইসলাম ঢাকায় মাইক্রোবাস চালান। বাড়িতে আমি একা থাকি। গত বৃহস্পতিবার বাবার বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মানিকগ্রামে বেড়াতে যাওয়ার সময় বাড়ি পাহারা দেওয়ার জন্য শাশুড়ি আকলিমা বেগমকে রেখে যাই।
নিহতের বড়ছেলে আবুল কাসেম বলেন, মা আকলিমা বেগম ছোট ভাই আবু তালেবের বাড়িতে থাকেন। মেঝ ভাই আজিজুল ইসলামের স্ত্রী লাইলী বেগম বাড়ি পাহারা দেওয়ার জন্য মাকে রেখে বাবার বাড়ি বেড়াতে যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১