বাংলাদেশের খবর

আপডেট : ১৪ September ২০২১

কেরানীগঞ্জে ১১ স্কুলে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ


কেরানীগঞ্জে রুহিতপুর ইউনিয়নের ১১টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজরসহ বিভিন্ন স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাইদ উদ্দিন সানজিবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।

জানা গেছে, স্বাস্থ্যবিধি যাতে লঙ্ঘণ না হয় সেজন্য ১১ স্কুলের শিক্ষকদের কাছে এসব সুরক্ষাসামগ্রী তুলে দেয়া হয়।

সাইদ উদ্দিন সানজিব বলেন, কভিড প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য প্রথম কাজ হচ্ছে স্বাস্থ্যবিধি মানা। কোমলমতি শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে পাঠে অংশ নিতে পারে সেজন্য ইউনিয়নের ১১টি স্কুলে এসব সামগ্রী বিতরন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১