আপডেট : ১৬ September ২০২১
নড়াইলে প্রাইভেটকার দুর্ঘটনায় খাশিয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান রাসেল সুইট এবং চেয়ারম্যানের সফর সঙ্গী শওকত সরদার নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে নড়াইলের নড়াগাতী থানার সীবানন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যানের সফরসঙ্গী মাওলানা ওলিউল্লাহ আহত হন। আহত মাওলানা ওলিউল্লাহসহ নিহতদের স্বজনেরা জানান, নতুন প্রাইভেটকার কিনে খাশিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার আগে বুধবার রাতে ইউপি চেয়ারম্যান তার নিজ বাড়ি নড়াগাতীর শুড়িগাতি থেকে প্রাইভেটকার নিয়ে বের হন। তার দুই সফরসঙ্গীকে টোনা চৌরাস্তা থেকে গাড়িতে তোলেন। কিছুদুর গাড়ি চালানোর পর চেয়ারম্যান তার বাড়িতে ফেরার সময় সীবানন্দপুর প্রাথমিক বিদ্যালয় মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ পাশের ডোবায় পানির নিচে প্রাইভেটকারটি তলিয়ে যায়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ওলিউল্লাহ গাড়ির জানালা দিয়ে বের হয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে দু’জনের মরদেহ উদ্ধার করেন। নড়াগাতি থানার ওসি রোকসানারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের বড়ভাই সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমূর রহমানের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১