বাংলাদেশের খবর

আপডেট : ১৬ September ২০২১

ঢাকা জেলা প্রশাসকের সাথে ইমাম মুয়াজ্জিন ও কাজিদের মতবিনিময়


ইমাম মুয়াজ্জিন কাজীগনদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তন অডিটোরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ। আরো উপস্থিত ছিলেন নবাগত কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন ও কাজিগন।

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেন, সন্ত্রাস, জঙ্গি, মাদক বিরুদ্ধে মসজিদে আলোচনার মাধ্যমে ইমাম মুয়াজ্জিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে মসজিদে আলোচনা মাধ্যমে বাল্য বিবাহ, সমাজের ভিতর থেকে বিবাদ দূর করে ও সম্ভব।

তিনি বলেন, ইমামদের কারনে ইভটিজিং বন্ধ হয়েছে।

সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ইসলামকে ধ্বংস করার জন্য একটি মহল মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে।

তিনি ইমাম মুয়াজ্জিন কাজিদের এ বিষয় সজাগ হওয়ার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম ইসলাম এর ভুল ব্যাখ্যাকারীরা দেশের মানুষের শত্রু।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১