বাংলাদেশের খবর

আপডেট : ১৬ September ২০২১

দোহারে পরিচ্ছন্নকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


ঢাকার দোহার উপজেলায় নূরুল ইসলাম (৪৫) নামে এক পরিচ্ছন্নকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সুতারপাড়া হলের বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নূরুল ইসলাম উপজেলার সুতারপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে। সে সুতারপাড়া হলের বাজারে প্রায় ৩০ বছর যাবৎ পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে স্থানীয় মাছ ব্যবসায়ীরা মাছের আড়তের পাশে দুই হাত ও দুই পা মোটা জিআই তার দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে তারা মরদেহটি হলের বাজারের পরিচ্ছন্নকর্মী নূরুল ইসলামের বলে শনাক্ত করে।

বাজারের ব্যবসায়ী ও গ্রাম পুলিশ দোহার থানা পুলিশকে ঘটনাটি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, কী কারণে এ হত্যাকা- সেটি খতিয়ে দেখছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১