বাংলাদেশের খবর

আপডেট : ১৬ September ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিচ্ছবি : তথ্য প্রতিমন্ত্রী


তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ছবির পিছনের মহানায়ক, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের প্রতিচ্ছবি।“এটি কোনো ব্যক্তির নয়, এটি বাংলাদেশের ছবি, আর্দশের ছবি, অনুপ্রেরণার ছবি। ব্যক্তিকে অতিক্রম করে তা হয়ে উঠেছে আমাদের সকল প্রেরণার উৎস। আমরা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, এই ছবি আমাদের পথ দেখায়, উৎসাহ যোগায় জনসেবায় আত্মনিয়োগ করতে। এই ছবিতে নিহিত আছে আদর্শ, এই আদর্শের পথ বেয়ে আজকের বাংলাদেশ এবং আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা  আবুল কালাম মন্ডল স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

তিনি আরো  বলেন, বঙ্গবন্ধুকে যারা দেখেছেন তারা সৌভাগ্যবান, যারা দেখেনি সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতি ঘরে ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখা উচিৎ। ইতিহাসের হাত ধরেই আমরা উন্নয়নের মহাসড়কে। আমাদের যেতে হবে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, বিশ্বে মুক্তিকামী মানুষের জন্য এক অনন্য ইতিহাস। একটি ছবি যখন অনুপ্রাণিত করে, সেই ছবি আমাদের দৃষ্টিতে থাকা উচিৎ। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নিজেকে আদর্শবান ও নৈতিকতায় বলীয়ান করে অন্যায়ের প্রতিবাদী হতে সাহস যোগাবে বলেও তিনি উল্লেখ করেন।

কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসাইনের সভাপতিত্বে এবং নূরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, মেয়র মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলুপ্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১