আপডেট : ১৮ September ২০২১
চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ করোনার টিকার চালান দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদসহ অন্যান্য কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে এসব টিকা এসেছে। টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে বিনামূল্যে। ১২ মে প্রথমবার চীন থেকে ৫ লাখ ডোজ টিকা আসে। সেগুলো চীন সরকার উপহার হিসাবে পাঠায়। এরপর কয়েক চালানে চীন থেকে কেনা ও উপহারের টিকা আসে। সব মিলিয়ে এখন পর্যন্ত এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট ২ কোটি ৪৯ লাখ ডোজের বেশি টিকা পেল বাংলাদেশ। এ বছর ৭ ফেব্রুয়ারি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারা দেশে গণটিকা শুরু করে সরকার। বর্তমানে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না এবং চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১