আপডেট : ১৮ September ২০২১
কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, হিমাচল পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চার যাত্রী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক জাফর ইকবাল। তিনি জানান, সকালে কুমিল্লামুখী যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১