বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০২১

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু


বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে তারেক রহমান (২৮) নামের ওয়ার্কশপ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ফকিরহাটের আট্টাকী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, তারেক রহমান আট্টাকী এলাকায় একটি বাড়ীতে রেলিং এর কাজ করার সময় আকস্মিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে পাগলা শ্যামনগর গ্রামের আহসান হাবিব এর ছেলে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১