আপডেট : ১৮ September ২০২১
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে গুরুদেব হালদারের জালে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া ঘাটে আনলে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। শনিবার ভোররাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদীতে গুরুদেব হালদারসহ তার সহযোগিরা জাল ফেললে মাছটি ধরা পড়ে। সকালে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরিঘাটে সুকু মোল্লার আড়তে আনলে স্থানীয় মৎস ব্যবসায়ী চান্দু মোল্লা উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪৮০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এখন মাঝে মধ্যেই পদ্মা-যমুনার মোহনায় বড় বড় মাছ পাওয়া যায়। মাছটি কিনে লাভে বিক্রি করার জন্য ঢাকার বড় বড় ব্যবসায়ীদের সাথে ফোনে যোগাযোগ করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই মাছটি বিক্রি হয়ে যাবে। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বাংলাদেশ খবরকে জানান, এখন পদ্মা নদীতে পানি কম এর কারণেই জেলেদের জালে বড় বড় মাছ মাছগুলো ধরা পড়ছে। তবে এই বড় মাছগুলোর জন্য অভয়াশ্রম করা গেলে সেগুলো নদীতে সহজে বংশ বিস্তার করতে পারত। স্থানীয় জেলেরা বড় বড় মাছ পেয়ে বিক্রি করে অনেক লাভবান হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১