বাংলাদেশের খবর

আপডেট : ২১ September ২০২১

কেরানীগঞ্জে দিশারী পরিবহন বাসের ধাক্কায় নিহত ২, আহত ৩


ঢাকার কেরানীগঞ্জে দ্রুতগামী দিশারী পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী এক নারী ও এক কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ তিনজন। 

আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার রসুলপুর সেতুতে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, রুহিতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিশারী পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৩-১৮৬২) গাড়িটি সেতুর উপর দ্রুতগতিতে এসে একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সা আরোহী চারজন ও চালক গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে(মালঞ্চ হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে।

কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় দিশারী পরিবহনের গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বাকিদের মালঞ্চ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১