বাংলাদেশের খবর

আপডেট : ২৪ September ২০২১

টেকনাফে বিদেশী বিয়ারসহ আটক ১


কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা বিপুল পরিমান বিদেশী বিয়ারসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। আটককৃত ব্যাক্তি হচ্ছে, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঁটাখালী পুর্বপাড়া এলাকার কাদের হোসাইনের পুত্র মিজানুর রহমান(২১)। 

পুলিশ সুত্রে জানা যায়, আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হোয়াইক্যং বাজার এলাকা দিয়ে মাদকের একটি চালান পাচার হবে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হক’র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসা ১৭১ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায় জড়িত মিজান নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়। 

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের রুজু করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করার জন্য কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১